লোড হচ্ছে...
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এক বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে থেকে ওই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের ভাষ্য, গত তিন-চার দিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে ছিলেন অজ্ঞাত সেই নারী। তবে বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-পরিচয় উদ্ধার করা যায়নি।
২২ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম বন্দরে একসঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে মোট এক লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং নিয়ে খালাস কার্যক্রম শুরু করতে পারে। একইসঙ্গে জাহাজটি থেকে তেল খালাসের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এর আগে ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি খালাস শেষে বুধবারই বন্দরের জেটি ত্যাগ করবে বলে জানিয়েছে বিপিসি সংশ্লিষ্ট একটি সূত্র।
২২ এপ্রিল, ২০২৬
সুন্দরবনে দস্যু দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫)কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২১ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষ নিয়োগের দাবিতে রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজে তালা মেরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
২১ এপ্রিল, ২০২৬
এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা “হাসান নাসিমের মুক্তি চাই”, “মতপ্রকাশের স্বাধীনতা হরণ চলবে না” এবং “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও”সহ বিভিন্ন স্লোগান দেন।
২১ এপ্রিল, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চার দিনের জন্য বন্ধ থাকছে।
২১ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতি ও প্রতিবাদী কর্মসূচি পালন করছেন তারা।
২১ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ এপ্রিল, ২০২৬
দেশের জ্বালানির চাহিদা স্বাভাবিক রাখতে একযোগে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দর-এ ভিড়েছে পাঁচটি বড় জাহাজ। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন ডিজেল ও অকটেন রয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে দুটি জাহাজ এবং সেগুলো থেকে গত সোমবার থেকেই জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে। ‘এমটি ওকট্রি’ জাহাজে করে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি কেপ বনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল, যা দ্রুত খালাস করা হচ্ছে।
২১ এপ্রিল, ২০২৬
অনলাইনে ‘টাস্ক’ সম্পন্ন করে সহজে আয় করার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত মো. হারুন অর রশিদ (২৯) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বুরুঙ্গা গ্রামের বাসিন্দা।
২০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত বন্দুক হামলায় আট শিশু নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। রবিবার (১৯ এপ্রিল) শ্রিভপোর্ট শহরে স্থানীয়...
২০ এপ্রিল, ২০২৬
রাজবাড়ী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১ ওভার ২ বল বাকি থাকতেই ১৯৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট...
২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (পাবনা-সিরাজগঞ্জ) এমপি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পাবনার চাটমোহরের নারী নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। দল ও জোটের পক্ষ থেকে মনোনীত ৩৬ জন প্রার্থীর তালিকায় তিনি একজন। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা।
২০ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০ এপ্রিল, ২০২৬
অর্থ পাচারের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে একই স্থানে ছয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পরপরই গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ‘ব্যাংক দখল বন্ধ করো’, ‘কালো আইন বাতিল করো’ এবং ‘এস আলম নো মোর’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন।
১৯ এপ্রিল, ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
২০ এপ্রিল, ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েছে ৪ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়—এমন দাবি করেছেন মামুনুর রশিদ খোকন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। রোববার...
২০ এপ্রিল, ২০২৬
পাবনা সদর উপজেলায় রাত থেকে নিখোঁজ থাকা এক গরু ব্যবসায়ীর মরদেহ সকালে পুকুরপাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত কুদ্দুস আলী শেখ (৫৫) পাবনা সদর উপজেলার...
১৯ এপ্রিল, ২০২৬
খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপিপন্থি নেতাকর্মীরা। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায়...
১৯ এপ্রিল, ২০২৬

