লোড হচ্ছে...
কোচিংয়েও রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের মতো কাউন্টি দলের সাথে কাজ করেছেন। বর্তমানে ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
৪ দিন আগে

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ৪০ বছর ২৭৬ দিন বয়সী ব্রেন্ডন টেলর। পরে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ওয়েলেসলি মাধেভেরে। টেস্টে এটি তার প্রথম শতক। চল্লিশোর্ধ্ব দুই ব্যাটসম্যানের একই ম্যাচে সেঞ্চুরি দেখার ঘটনা ঘটল ১৯২৬ সালের পর প্রথমবার।
৪ দিন আগে

এই চক্রে বাংলাদেশের বাকি আছে চারটি টেস্ট। এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে খেলবে দুইটি। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ। চারটিতেই জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৬৩.৮৯ শতাংশে। তাতে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে।
৪ দিন আগে

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি। ফলে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
৪ দিন আগে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ...
৫ দিন আগে

‘কবর দীর্ঘদিন সংরক্ষণের প্রবণতা কমিয়ে কবরস্থানের জায়গার সঙ্কট রোধ করাই এ ধরনের ফি নির্ধারণের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি নগরীর সব শ্রেণি-পেশার মানুষের জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করতেও এ উদ্যোগ নেয়া হয়েছে।’
৫ দিন আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির অপবাদে মো: ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।
৫ দিন আগে

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
৫ দিন আগে

হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
৫ দিন আগে

'হাউছিদের অস্ত্র দেয়া বন্ধ করো, সামরিক বিশেষজ্ঞদের প্রত্যাহার করো' : ইরানের প্রতি ইয়েমেনে আহ্বান
৫ দিন আগে

হৃদয় জানান, ম্যাচের ফলাফল অনেকাংশেই নির্ভর করছে বাংলাদেশ কিভাবে তাদের লক্ষ্য তাড়া শুরু করে তার ওপর। তিনি বলেন, ‘এটা নির্ভর করবে আমরা কিভাবে শুরু করি তার ওপর।’
৫ দিন আগে

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের কার্যসূচি ও সময় নির্ধারণ নিয়ে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. শফিকুর রহমানও অংশ নেন।
৬ দিন আগে

দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হচ্ছে...
৬ দিন আগে

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। ঝড়ে প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।...
৬ দিন আগে

আমি কি চিকিৎসা নেব, নাকি কাগজপত্র সংশোধনের জন্য দফতরে দফতরে ঘুরব? জীবন বাঁচানোর লড়াইয়ের চেয়ে কি এখন কাগজপত্রের লড়াই বড় হয়ে দাঁড়িয়েছে? এমন প্রশ্ন রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার নাটোর প্রতিনিধি ইসাহাক আলী।
৬ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
৬ দিন আগে

জাপান আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র। আমাদের ডেভেলপমেন্ট প্রসেসকে স্লো করার শর্ত দেয়ার বিষয়টি যৌক্তিক মনে হচ্ছে না, এ বিষয়ে বিকল্প কোনো প্রস্তাব তারা করতে পারে, এই শর্ত যৌক্তিক নয়।
৬ দিন আগে

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় একটি মহল জোরপূর্বক বাঁওড়টি দখল করে নিয়েছে। এ কারণে মৎস্য চাষিরা বাঁওড়ে মাছ শিকার করতে পারছেন না।
৬ দিন আগে

‘আমি আমার এলাকার ক্ষুদে শিক্ষার্থীদেরকে পর্ব পর্ব করে জাতীয় সংসদ ভবন দেখাতে চাই। লুই কান কত সুনিপুনভাবে এই বিশাল ভবন তৈরি করেছেন এবং এখানে কী কী আছে তা দেখলে ছাত্র-ছাত্রীরা নতুনভাবে কৌতূহলি হবে।’
৬ দিন আগে

চট্টগ্রাম ও মোংলা বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে সক্ষমতার সীমায় পৌঁছেছে। বড় জাহাজ ঢুকতে না পারায় বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক অবস্থান দুর্বল। সিঙ্গাপুর ও কলম্বোর মতো বন্দরে ট্রান্সশিপমেন্টের কারণে খরচ, সময় ও ঝুঁকি তিনটিই বাড়ে। তাই গভীর সমুদ্রবন্দর শুধু বাণিজ্যিক প্রকল্প নয়, আঞ্চলিক যোগাযোগ বাড়ানো ও অর্থনৈতিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে


