লোড হচ্ছে...
গত দুই বছর ধরে সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। পাশাপাশি তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
১০ দিন আগে

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি থাকা ৫ জেলে জীবিত উদ্ধার। ডাকাত সাত্তার বাহিনীর হাত থেকে জেলেদের রক্ষা ও বনদস্যু দমনে অভিযান অব্যাহত।
১১ দিন আগে

এসআরবি-৬ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে।
১০ অক্টোবর, ২০২৬

দস্যুদের গতিবিধি টের পেয়ে কটকার মোহনায় অবস্থানরত জেলেরা মোবাইলফোনে বিষয়টি বনরক্ষীদের জানান। খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত টহল বোট নিয়ে কটকা নদীর প্রবেশমুখে অবস্থান নেন। এ সময় দস্যুরা পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে বনরক্ষীরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন। গুলির মুখে দস্যুরা ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে চলে যায়।
৪ অক্টোবর, ২০২৬

গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন ওই জেলে-মহাজনরা।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

নদস্যু মজনু বাহিনী শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর-সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে তিন জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছেন রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ি কয়রা ও শরণখোলা এলাকায়।
২৬ সেপ্টেম্বর, ২০২৬


