লোড হচ্ছে...
বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেয়া আবাসিক প্লটের অনিয়ম খতিয়ে দেখছে সরকার। এরই মধ্যে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকার ২০০টি প্লটের বরাদ্দে অনিয়মসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর এসব প্লটের নথির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
৪ ঘণ্টা ৫০ মিনিট আগে


