লোড হচ্ছে...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে সরু গলি, ভবনের পাশে থাকা বিদ্যুতের খুঁটি এবং জট পাকানো বৈদ্যুতিক ও ওয়াইফাই তারের কারণে আগুনের উৎসে পানি পৌঁছাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের।
১ ঘণ্টা ৯ মিনিট আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট বাড়িয়ে ১০টি করা হয়েছে। এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা ৪ মিনিট আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
২ ঘণ্টা ৫৬ মিনিট আগে


