লোড হচ্ছে...
বরিশালের গৌরনদী বন্দরের ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠী ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরে, আত্মীয়-স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ি সংলগ্ন জঙ্গলের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে, নিখোঁজের ২৪ ঘণ্টা পারও নিখোঁজ যুবকের কোনো সন্ধান দিতে পারেননি পুলিশ।
২০ মিনিট আগে


