লোড হচ্ছে...
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও বিকাশের লক্ষ্যে এতিম, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
১৫ এপ্রিল, ২০২৬
নওগাঁ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪ এপ্রিল, ২০২৬
উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে বাংলা নববর্ষ উদযাপন। নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি ও উত্তরণ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা করা হয়েছে।
১৪ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
১৪ এপ্রিল, ২০২৬
উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ এবং বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় ববি পরিবার।
১৪ এপ্রিল, ২০২৬
থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্র্যান উৎসবকে ঘিরে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪ দিনে দেড় শতাধিক মানুষ নিহত এবং সাতশো’র বেশি আহত হয়েছেন। একদিনেই ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।
১৪ এপ্রিল, ২০২৬
রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
১৪ এপ্রিল, ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার বরণ করে নেয় বাংলা নতুন বছরকে।
১৪ এপ্রিল, ২০২৬
এক সময় গ্রাম-গঞ্জ থেকে শুরু করে পুরান ঢাকার অলিগলিতে বৈশাখের প্রথম সকালে ধুম পড়ে যেত হালখাতার। বর্তমানে আধুনিকতা আর ডিজিটাল লেনদেনের ভিড়ে হালখাতার ....
১৪ এপ্রিল, ২০২৬
পহেলা বৈশাখ—বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণিল ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন, বর্ষবরণ উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে রাজধানীতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক আনন্দ র্যালি, যেখানে ফুটে ওঠে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য। ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত “নববর্ষের আনন্দ র্যালি” শীর্ষক এই শোভাযাত্রা ছিল ভিন্নমাত্রার সাংস্কৃতিক উপস্থাপনায় সমৃদ্ধ। গত বছরে শহীদ শরীফ ওসমান হাদির উদ্যোগে শুরু হওয়া এই র্যালির ধারাবাহিকতায় এবারের আয়োজনও তাঁকে স্মরণ করে শুরু হয়। র্যালিটি শাহবাগ (শহীদ হাদি চত্বর) থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে বিরতি নেয় এবং সেখানে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক নানা আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
১৪ এপ্রিল, ২০২৬
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে নতুন বছরকে বরণ করে নেয় জেলার সর্বস্তরের মানুষ।
১৪ এপ্রিল, ২০২৬
গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এবারের বৈশাখের শ্লোগান “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান।
১৪ এপ্রিল, ২০২৬
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪ এপ্রিল, ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ (মঙ্গলবার) খুলনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৪ এপ্রিল, ২০২৬
“নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো” স্লোগানকে ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্ক-এর অরুণোদয় গেটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা-বরো আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানসুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৪ এপ্রিল, ২০২৬
বৈশাখ মানেই তপ্ত রোদে পোড়া মাটির সোঁদা গন্ধে মেশা একরাশ রঙের উৎসব। আর সেই উৎসবের প্রাণভোমরা হয়ে তিন দশক ধরে রাজপথ কাঁপাচ্ছে এক বর্ণিল শোভাযাত্রা। কখনো তা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, কখনো তা বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের দর্পণ। সময়ের আবর্তে রাজনীতির জল ঘোলা হয়েছে, বহুবার বদলেছে এই শোভাযাত্রার নাম। কিন্তু ঢাকের কাঠি যখন আড়ংয়ে পড়ে, তখন কি আর সেই সুরের কোনো নাম থাকে? ২০১৬ সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই শোভাযাত্রা আজ কেবল একটি শোভাযাত্রা বা মিছিল নয়, বরং বাংলাদেশের হৃদস্পন্দন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর ‘নামকরণ’ নিয়ে যে টানাপোড়েন চলছে, তা নতুন করে ভাবিয়ে তুলছে আমাদের।
১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে...
১৩ এপ্রিল, ২০২৬
তীব্র গরমকেও যেন হার মানিয়েছে উৎসবের উচ্ছ্বাস। রোদের তাপ উপেক্ষা করেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে রাজধানীর শপিংমল গুলোতে ভিড় করছেন উৎসবপ্রিয় বাঙালি। আর সেই ....
১৩ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
১৩ এপ্রিল, ২০২৬

