লোড হচ্ছে...
নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল ও জনসাধারণের প্রবেশে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত। নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ-শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল-সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
১৩ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ আসতে আর মাত্র কয়েক দিন বাকি। দেশের সবচেয়ে বর্ণিল বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন সৃষ্টির উল্লাস। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে দম ফেলার সময় নেই শিক্ষক-শিক্ষার্থীদের। এবারের আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে তৈরি হচ্ছে পাঁচটি বিশেষ মোটিফ।
৮ এপ্রিল, ২০২৬
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করা হলেও এবার ছিল ভিন্ন চিত্র। কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই ব্যক্তিগত পরিসরে...
১ জানুয়ারি, ২০২৬

