লোড হচ্ছে...
আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ নিহত হয়েছেন মোহন শেখ (৬৫) নামের একজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। ঝিনাইদহের শৈলকূপায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
২৩ এপ্রিল, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে।
২৩ এপ্রিল, ২০২৬
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার কারণে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
২৩ এপ্রিল, ২০২৬
নির্যাতনের পর হত্যা করে ধান ক্ষেতে মরদহে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি যশোরের বেনাপোলে ঘটেছে।
২৩ এপ্রিল, ২০২৬
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মির্জাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে একাধিক যানের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামা একটি ঢালু সড়কে দুর্ঘটনাটি ঘটে।
২৩ এপ্রিল, ২০২৬
তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী ওয়ানডেতে, টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। চট্টগ্রামের...
২৩ এপ্রিল, ২০২৬
ভালো জীবনের আশায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের তরুণ আলভী খান (২৫)। কিন্তু সেই স্বপ্নই এখন তার পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে গত ১৮ দিন ধরে তার কোনো খোঁজ নেই।
২৩ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এখনো কাটেনি পানিসংকট। ওয়াসার পানি নিয়মিত না পাওয়ায় মাঠ ভেজানো যাচ্ছে না, বৃষ্টির অভাবে সবুজ ঘাসও প্রায় উধাও। আউটফিল্ডের কোথাও বাদামি, কোথাও ধূসর—দৃষ্টিকটু এক চিত্রই চোখে পড়ছে। তবে মজার বিষয়, মাঠের তুলনায় উইকেটেই বরং কিছুটা সবুজের আভা আছে। সেটি কাগজে-কলমে পেসারদের জন্য সহায়ক হওয়ার কথা হলেও এই মাঠের ঐতিহ্য ভিন্ন কথা বলে। চট্টগ্রামের এই উইকেট বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গ হিসেবে পরিচিত। ২০২২ সালে এখানেই ভারত জাতীয় ক্রিকেট দল তুলেছিল ৪০০ রান। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট মনে করেন, উইকেটের চরিত্র এখনো খুব একটা বদলায়নি।
২৩ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের হালিশহর থানার আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার খননকাজের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৩ এপ্রিল, ২০২৬
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।
২৩ এপ্রিল, ২০২৬
যশোরে নকল কেমিক্যাল ও পরিচ্ছন্নতা সামগ্রী উৎপাদনের অপরাধে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ এপ্রিল) শহরের নতুন উপশহর এলাকায় এই অভিযান চালানো হয়। একইসাথে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল কেমিক্যাল ও পরিচ্ছন্নতা সামগ্রী।
২৩ এপ্রিল, ২০২৬
যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জে যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় এক কেজি ওজনের সোনার পেস্ট ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন বলে জানা গেছে।
২২ এপ্রিল, ২০২৬
সারাদেশে ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
২২ এপ্রিল, ২০২৬
নওগার ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে বালুবাহী ড্রাম ট্রাক চলাচলের ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অরিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তা নষ্ট হচ্ছে। যার ফলে ব্যপকহারে ধুলাবালু ছড়িয়ে পড়ছে, বৃষ্টি হলে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। অনেকের চোখে জ্বালা-পোড়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের দেখা দিয়েছে।
২২ এপ্রিল, ২০২৬
মামলার জটে বন্ধ হয়ে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন করে পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ। নদী দ্রুত খননের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।
২২ এপ্রিল, ২০২৬
জালিয়াতি করে অন্যের শিক্ষাগত সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্যাটালিয়ন আনসার পদে চাকরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক (৫৯)। চাকরি জীবনে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন ৩৭ লাখ টাকার বেশি। তবে অবশেষে আর শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেছে তার জালিয়াতি। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২২ এপ্রিল, ২০২৬
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহ ইমিগ্রেশন কার্যক্রম ৩ দিন বন্ধ ঘোষণার আজ দ্বিতীয় দিন।
২২ এপ্রিল, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উল্লম্ফন ঘটেছে এই পেসারের।
২২ এপ্রিল, ২০২৬
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরালেও শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। স্লো-ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাস্তি দিয়েছে স্বাগতিকদের।...
২২ এপ্রিল, ২০২৬

