লোড হচ্ছে...
যশোরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে গলাকেটে হত্যা করেছে পুত্রবধূ মরিয়ম বেগম (২০)। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত অস্ত্র চাপাতিও উদ্ধার করা হয়েছে।
২২ এপ্রিল, ২০২৬
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না”, “সিটি কলেজে হামলা কেন, প্রশাসনের জবাব চাই”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান” এবং “সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না”।
২২ এপ্রিল, ২০২৬
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তারা সক্রিয় থাকবে। একই সঙ্গে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
২২ এপ্রিল, ২০২৬
দেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে উঠছে। এপ্রিলের শুরু থেকেই এ সংকট নতুন মাত্রা পেয়েছে এবং মে–জুন মাসে তা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৩৩০ মেগাওয়াট, যার বিপরীতে ঘাটতি ছিল ১ হাজার ৩৫৮ মেগাওয়াট। একই দিনে সর্বোচ্চ লোডশেডিং পৌঁছায় ১ হাজার ৯৩২ মেগাওয়াটে। সাম্প্রতিক কয়েক দিনের তথ্য বলছে, এই ঘাটতি প্রায় ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি পৌঁছে গেছে।
২২ এপ্রিল, ২০২৬
স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে হয়রানি ও দীর্ঘসূত্রিতার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। সংগঠনটি বলছে, প্রশাসনিক জটিলতা ও...
২২ এপ্রিল, ২০২৬
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন...
২২ এপ্রিল, ২০২৬
ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান।
২২ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন শারমিন আক্তার। দুর্দান্ত...
২১ এপ্রিল, ২০২৬
সুন্দরবনে দস্যু দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫)কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২১ এপ্রিল, ২০২৬
পাবনা জেলায় ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ১৮ হাজার ৮৮৪ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গত ৫ এপ্রিল থেকে ১ লাখ ৮৭ হাজার ৮১৭ জন শিশুকে টিকাদান সম্পন্ন করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৫৯ শতাংশ।
২১ এপ্রিল, ২০২৬
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজিম উদ্দিন আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট শাখার নথি তলবের নির্দেশ দিয়েছেন।
২১ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে ৮ ঘন্টা অপেক্ষা করেও ডিজেল পাননি কৃষকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর থেকে লাইন দিয়ে দুপুরের পর খালি হাতে ফিরে গেছেন অনেক কৃষক।
২১ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষ নিয়োগের দাবিতে রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজে তালা মেরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
২১ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচকে সামনে রেখে টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২১ এপ্রিল, ২০২৬
কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্সে পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২১ এপ্রিল, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো জিওটেক্স চুরির ঘটনা ঘটেছে। এতে করে বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
২১ এপ্রিল, ২০২৬
খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে একটি ভবনের ষষ্ঠ তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
২১ এপ্রিল, ২০২৬
সাভারের আশুলিয়ায় নবীনগর কুরগাঁও এলাকায় গোলাম সাব্বির আহমেদ নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২১ এপ্রিল, ২০২৬
সময় অপচয় রোধ ও একাডেমিক-প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো প্রোগ্রামে একসঙ্গে শীর্ষ চার প্রশাসনিক কর্মকর্তাকে আমন্ত্রণ না জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
২১ এপ্রিল, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চার দিনের জন্য বন্ধ থাকছে।
২১ এপ্রিল, ২০২৬

