লোড হচ্ছে...
রূপকথায় তেপান্তর এমন এক বিস্তীর্ণ প্রান্তর, যা পেরোতে হলে রাজপুত্রকে সাহস ও ভাগ্যের ওপর ভরসা করতে হতো। সেখানে পথ ছিল অনিশ্চিত, আর নিয়ম বলে কিছু ছিল না। আধুনিক রাষ্ট্রের একটি বড় অর্জন হলো সেই অনিশ্চয়তা কমিয়ে চলাচলকে নিয়মের অধীনে আনা। আমাদের মহাসড়ক সেই অবস্থান থেকে এখনো কিছুটা দূরে; যাত্রীকে এখানে ভাগ্যের ওপর অনেকটাই নির্ভর করতে হয়। অথচ ভাগ্য কোনো রাষ্ট্রীয় নীতি হতে পারে না। যে দিন রাষ্ট্র সড়কপথের যাত্রাকে ভাগ্যনির্ভরতা থেকে নিয়মনির্ভরতায় নিয়ে যেতে পারবে, সে দিন তেপান্তরের উপমা আবার গল্পের পাতাতেই ফিরে যাবে
৩ ঘণ্টা ১৭ মিনিট আগে


