লোড হচ্ছে...
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সঙ্কেত দেয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি বস্তা থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
২৩ দিন আগে

কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করা হয়।
২৬ দিন আগে


