হাতিয়ায় কোস্ট গার্ডে অভিযানে ১৫ হাজার কেজি চিনি জব্দ 
কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা ১৫ হাজার কেজি চিনি বোঝাই ল্যান্ডিং ক্রাফট। নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করা হয়েছে। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডি ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। 

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) সোমবার দুপুর ১টার দিকে উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করা হয়। অভিযানে চিনি পরিবহনে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটিও জব্দ করা হয়েছে।

তিনি জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।