লোড হচ্ছে...
হালখাতা-নামটা শুনলেই চোখে সামনে ভেসে ওঠে লালসালুর বাঁধাই করা মোটা খাতা, মিষ্টির প্যাকেট আর মুড়ি-মুড়কির মিষ্টি সুবাস। এক সময় পহেলা বৈশাখ মানেই ছিল ব্যবসায়ীদের উৎসব আর পাওনা টাকা আদায়ের একটা অন্যতম মাধ্যম। কিন্তু কালের বিবর্তনে আর প্রযুক্তির ছোঁয়ায় সেই ঐতিহ্যের জৌলুস এখন ম্লান হতে বসেছে। মোগল সম্রাট আকবরের সময় খাজনা আদায়ের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই হালখাতার। এক সময় গ্রাম-গঞ্জ থেকে শুরু করে পুরান ঢাকার অলিগলিতে বৈশাখের প্রথম সকালে ধুম পড়ে যেত হালখাতার। বর্তমানে আধুনিকতা আর ডিজিটাল লেনদেনের ভিড়ে হালখাতার সেই উৎসবটি টিকে থাকার লড়াই করছে। নববর্ষের ঐতিহ্যবাহী অনুষঙ্গ 'হালখাতা' ঘিরে যে প্রাণচাঞ্চল্য দেখা যেত, তা এখন কেবলই নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। ডিজিটাল যুগের প্রভাবে লাল মলাটের সেই সাবেকি আভিজাত্য এখন অনেকটাই ম্লান, যেন কোনোমতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর লড়াই।
১৪ এপ্রিল, ২০২৬

