লোড হচ্ছে...
সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে এবং সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি এবং রাস্তায় যানজটও নেই।
১৮ মার্চ, ২০২৬
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
১৮ মার্চ, ২০২৬
বাউফল উপজেলার ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা উপহার দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার সকাল ১১টায় উপজেলার মদনপুরা এলাকায় তার বাসভবনে এই সহায়তা প্রদান করা হয়। বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
১৮ মার্চ, ২০২৬
লম্বা ছুটি আর ঈদের আনন্দে দেশের যাত্রীরা এবার আকাশপথ বেছে নিচ্ছেন। যাত্রার স্বস্তি থাকলেও টিকিটের দাম কিছুটা ‘অস্বস্তি’ তৈরি করছে।
১৮ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী বা কর্মস্থল ছেড়ে অনেকেই পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে যান বা ঘুরতে বের হন। কিন্তু কিছুদিনের জন্য বাসা ফাঁকা হয়ে গেলে চুরি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এই কারণে ঈদের ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।
১৮ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাত (GAIAE) ঘোষণা করেছে, চলতি বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র নির্দিষ্ট মসজিদগুলোর অভ্যন্তরে অনুষ্ঠিত হবে। এর ফলে, দেশটিতে কোনো ঐতিহ্যবাহী খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে, কর্তৃপক্ষ জানায়, এই নির্দেশনা পুরো আমিরাত জুড়ে কার্যকর থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, ঈদের জামাতগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ এবং ফরহাদ আলী সজীব।
১৮ মার্চ, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত কিছু অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে...
১৭ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর মানেই আনন্দ, সম্প্রীতি ও মিলনের বার্তা। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসবকে ঘিরেই শুরু হয় নাড়ির টানে ঘরমুখো মানুষের চিরচেনা ব্যস্ততা।...
১৭ মার্চ, ২০২৬
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনোজ্জামান সরকার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা তুলে দিয়েছেন ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে টাউন হল তারেক...
১৭ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে। এর ফলে চলতি বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১৭ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ট্রেন ও সড়কপথে যাত্রীদের চাপ দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোগান্তিও। এরই মধ্যে বিভিন্ন পরিবহণে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
১৭ মার্চ, ২০২৬
রাষ্ট্রীয়, সামাজিক মানবিক সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা করা হবে না জানিয়েছেন ঢাকা-৪ সংসদীয় এলাকার এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল...
১৭ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গণপরিবহনে স্বস্তি আনতে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে আগের মতো নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।
১৭ মার্চ, ২০২৬
ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১২৭টি চালু কারখানার মধ্যে দুই হাজার ৮০টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে।
১৭ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আজ থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।
১৭ মার্চ, ২০২৬
ঈদযাত্রা শুধু আনন্দের নয়, বরং চরম ভোগান্তিরও। প্রতি বছরই ঘরে ফেরার এই সময়টিতে গণপরিবহনের সীমাবদ্ধতা, অতিরিক্ত ভাড়া এবং যাত্রাপথের অনিশ্চয়তা মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরই প্রেক্ষাপটে ঝুঁকি জেনেও ক্রমশ বাড়ছে মোটরসাইকেলে করে ঈদযাত্রা করার প্রবণতা। এবারেও প্রায় ২০ লাখ পরিবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। যা সত্যি সত্যি একটি উদ্বেগজনক বিষয়।
১৭ মার্চ, ২০২৬
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী সব বিলাসবহুল লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং চালু করা হয়েছে। বুকিং শুরু হওয়ার পর থেকেই যাত্রীরা কাউন্টারে ভিড় করছেন। অনেক যাত্রী ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
১৬ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরে ফেরার জন্য মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনাল এলাকায়। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকট ও বাড়তি ভাড়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
১৬ মার্চ, ২০২৬
অনলাইনে টিকিট প্রাপ্তিতে কিছুটা জটিলতা থাকলেও এবারের ঈদযাত্রায় রেলপথে বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। বিশেষ কোনো ঝামেলা ছাড়াই হাসিমুখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
১৬ মার্চ, ২০২৬

