লোড হচ্ছে...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন করা হতে পারে।
১৬ মার্চ, ২০২৬
ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পথ হচ্ছে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুট। প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো—ঘাট সংকট, ফেরির সীমিত সক্ষমতা, সংযোগ সড়কের বেহাল দশা এবং দুর্বল ব্যবস্থাপনা মিলিয়ে এবারও ঈদযাত্রা স্বস্তির বদলে ভোগান্তির কারণ হতে পারে।
১৬ মার্চ, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। ঈদের দিন কারাবন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ মেন্যুর খাবার দেওয়া হবে।
১৬ মার্চ, ২০২৬
দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ...
১৫ মার্চ, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে”। রবিবার...
১৫ মার্চ, ২০২৬
ঈদ উপলক্ষে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ----
১৫ মার্চ, ২০২৬
রাজধানীর শাহজাহানপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
১৫ মার্চ, ২০২৬
প্রতিবছরের মতো আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আবারও দেশের সড়ক পরিবহন খাতে ভাড়া নৈরাজ্যের অভিযোগ সামনে এসেছে। ঈদ মানেই ঘরমুখো মানুষের ঢল, আর এই সুযোগকে পুঁজি করে পরিবহন কোম্পানিগুলোর একটি অংশ যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নতুন নয়। তবে এবারের পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একই রুট, একই বাস এবং একই ধরনের সেবায় মাত্র সাত দিনের ব্যবধানে ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ার ঘটনা।
১৫ মার্চ, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকারের উচ্চপর্যায় থেকে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি।
১৪ মার্চ, ২০২৬
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর—মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই কয়েকটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদের ছুটির আগেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১৩ মার্চ, ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে ছয় দিনের নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ মার্চ, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের যাতায়াত ও উৎসব উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
১৩ মার্চ, ২০২৬
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের সকল সমস্যার সমাধান রাষ্ট্রই করবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর...
১২ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পর ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন ২৩ মার্চ যাত্রার টিকিট পাওয়া যাবে।
১২ মার্চ, ২০২৬
আসন্ন ছুটির ধারাবাহিকতায় আগামী বুধবার (১৮ মার্চ) দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর উভয় বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
১২ মার্চ, ২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ছাড়ার অগ্রিম ট্রেন টিকিট ইতিমধ্যেই শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। তবে আসনের সীমিততা এবং যাত্রী চাপে স্টেশনে ভিড় সামলাতে এবং অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ কড়াকড়ি নেওয়া হয়েছে।
১১ মার্চ, ২০২৬
মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক...
১১ মার্চ, ২০২৬
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
১১ মার্চ, ২০২৬
পবিত্র ঈদ-উল-ফিতর,শব-ই-কদর,জুমাতুল বিদা,জ্বালানি তেল সংকট এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ২০দিনের ছুটিতে যাচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। রবিবার (৮ মার্চ)...
৮ মার্চ, ২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে আগ্রহী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে ১৮ মার্চের টিকিট।
৮ মার্চ, ২০২৬

