লোড হচ্ছে...
বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
৯ দিন আগে

জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
১১ দিন আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
১১ দিন আগে

সাজেকে চলমান আন্দোলনের সমর্থনে এবং এর আগের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি রাঙ্গামাটি শহরে। সবকিছুই ছিলো স্বাভাবিক।
২১ দিন আগে

জামায়াত আমির বলেন, ‘সংবাদপত্র সমাজের আয়না। তাদের আয়নায় সমাজের দোষ ত্রুটি ধরা পড়ে। স্বাধীনতার পর সময়ে ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছিল। রাজনীতির উপর আঘাত এসেছিল। বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেয়া হয়। সবগুলো সংবাদমাধ্যম সরকার তার পূর্ণ নিয়ন্ত্রনে নিয়েছিল। চারটি সংবাদমাধ্যম ছাড়া আর কোনো সংবাদ মাধ্যমের অস্তিত রাখা হয়নি।’
২১ দিন আগে


