লোড হচ্ছে...
ডা. জাহিদ হোসেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুশ্রম প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি ও উপবৃত্তি চালু করেছিলেন। বর্তমান সরকার তারই ধারাবাহিকতায় মিড ডে মিল কর্মসূচি চালু করেছে এবং সব শিক্ষার্থীর জন্য একই ধরনের পোশাক, জুতা ও স্কুল ব্যাগ প্রদানের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগ কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।’
৩৮ মিনিট আগে


