অব্যাহত হামলা হেনস্তার টার্গেটে জুলাই নেতারা
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের লক্ষ্য করে হামলা, প্রাণনাশের হুমকি, অনলাইনে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতার ওপর হামলা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নাম। ....
