ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদফতর, তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া, মেঘলা আকাশ
মেঘে ঢাকা রাজধানীর আকাশ, বৃষ্টির পূর্বাভাস। সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসাথে আগামী ছয় ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এছাড়া গতকাল রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে সূর্যোদয় হবে।