ফিলিস্তিন
ইসরাইলি বিমান হামলায় গাজা সিটিতে শিশুসহ নিহত ২। নয়া দিগন্ত

গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জয়তুন এলাকায় একটি আশ্রয়কেন্দ্রের ছাদ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এই হামলায় এক শিশুসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) আল-আহলি হাসপাতালের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

জয়তুন এলাকার আশ্রয়কেন্দ্রে হামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়তুন এলাকার ওই আশ্রয়কেন্দ্রটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অবস্থান করছিলেন। হঠাৎ ছাদ লক্ষ্য করে পরিচালিত এ বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে।

আল-আহলি হাসপাতাল সূত্রের তথ্য

ঘটনাস্থল থেকে প্রাপ্ত খবরের সত্যতা নিশ্চিত করে হাসপাতাল সূত্র হতাহতের তথ্য প্রকাশ করেছে। 

আল-আহলি হাসপাতালের এক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, ‘গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জয়তুন এলাকায় একটি আশ্রয়কেন্দ্রের ছাদ লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমাদের সেখানে থাকা সহকর্মীদের আল-আহলি হাসপাতালের একজন সূত্র জানিয়েছেন।’

সূত্র: আল জাজিরা