
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি নৌকাডুবিতে শিশুসহ কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বৈশালী জেলার রাঘোপুর এলাকায় অবস্থিত গঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মৃতদের মধ্যে বেশিভাগই শিশু। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন এবং তারা সবাই একটি ভোজসভায় যোগ দিতে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে সরকারি কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। এছাড়া এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী দলও মোতায়েন করা হয়েছে।
নিখোঁজদের সন্ধানে স্থানীয়রাও প্রশাসনের সাথে সহযোগিতা করছেন। উদ্ধারকাজ এখনো চলছে এবং প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মৃতদের পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
সূত্র : এনডিটিভি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








