
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে সপ্তম স্থান অর্জন করেছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় তাকে ‘মুফতি ও শীর্ষস্থানীয় ইসলামী স্কলার’ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দ্য মুসলিম ৫০০ এর অফিসিয়াল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে মুফতি তাকি উসমানির অবস্থান সপ্তম। এর আগে ২০২৬ সালের সংস্করণে তিনি দ্বিতীয়, ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম স্থানে ছিলেন।
প্রকাশনাটিতে তাকে হাদীস, ইসলামী আইনশাস্ত্র ও ইসলামী অর্থনীতির আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি দেওবন্দি ধারার ইসলামী শিক্ষার অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবেও উল্লেখ করা হয়েছে তাকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








