
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ২০২৬ সালের এইচএসসি ও আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘হায়ার স্টাডি ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিজ’ শীর্ষক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সাথে ¯িপ্রং সেমিস্টার ২০২৭-এর ১০ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। ট্রেজারার মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক মো: আবদুল কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর মো: মাহবুব আলম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান প্রমুখ।
ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ে শুরু ¯িপ্রং ২০২৭ ভর্তি মেলা : ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপহার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরাও বিশেষ ছাড়ে পড়াশোনার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।র্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ : ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









