
ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ শ্যামল (৫২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শ্যামল রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকার শামসুদ্দিনের ছেলে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি (নং-৫৯৮৩/এ) হিসেবে বন্দি থাকলেও ঠিক কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কারারক্ষী সাইমন রহমান জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় দুপুরের দিকে হঠাৎ তীব্র বুক ব্যথায় অসুস্থ হয়ে পড়েন শ্যামল। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের পূর্বে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্ত করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








