
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ভিডিও ছড়িয়ে পড়ার পেছনে বিমানবাহিনীর তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ভূমিকা ছিল বলে এমন তথ্য ছড়িয়ে পড়ে।
তবে ছড়িয়ে পড়া শেখ হাসিনার দেশত্যাগের ওই ভিডিওটি তাহসিফ সাউরি ধারণ করেননি বলে জানিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে সায়ের লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হলেও, পতিত স্বৈরাচারপ্রধান হাসিনার দেশ ছাড়ার ভিডিও ফুটেজটি ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরি ধারণ করেননি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।’
তবে বিমানবাহিনীর এ কর্মকর্তার বরখাস্তের কারণ হিসেবে তিনি লেখেন, ‘২০২৪ সালের আগস্টে সশস্ত্র বাহিনীর নীতিমালার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানবাহিনী থেকে একাধিক জুনিয়র অফিসারকে বরখাস্ত করা হয়। তাদের একজন ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরি।’
আরো পড়ুন—গণঅভ্যুত্থানে ড. ইউনূসের সাথে ছাত্রদের যোগাযোগ করিয়ে দেন শিশির
পোস্টে পৃথক আরেকটি ঘটনার উল্লেখ করে সায়ের বলেন, ‘পৃথক এক ঘটনায়, কাছাকাছি সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক থাকার অভিযোগে স্কোয়াড্রন লিডার পদমর্যাদার একজন কর্মকর্তাকে আটক করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।’
আরো পড়ুন—ভোট চুরির দায়ে মোদির পতন কি আসন্ন?
এর আগে বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








