ডা: দীপু মনি
ডা: দীপু মনি। ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মনিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

Advertisement

আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এই সংসদ সদস্যকে ঢামেকে নিয়ে আসে। পরে প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাকে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক সংসদ সদস্য ডা: দীপু মনিকে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর আবার তাকে কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।