স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাড্ডা ক্লিনিক দখল-ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখা হবে। দলীয় কোনো পরিচয় বিবেচনা নয়।’

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘মিষ্টির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যাবে না। তদন্ত অব্যাহত থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অপরাধকে অপরাধ হিসেবে দেখতে চাই, রাজনৈতিক দল বিবেচ্য নয়। অপরাধ সংঘটিত হলে ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না।’

মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান মন্ত্রী।