জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। রদবদল ও নতুন পদায়নের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদকে টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মো: হুমায়ুন কবিরকে নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া অর্থ বিভাগের আরেক উপসচিব মোস্তফা আনোয়ারুল করিমকে পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানীকে পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।