বিএনপি, বিএনপি দলীয় কার্যালয়, ককটেল, ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত, জব্দ, পুলিশ, হতাহত, ক্ষতি
জব্দ অবিস্ফোরিত ককটেল। নয়া দিগন্ত

দিনাজপুরের হাকিমপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হিলি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরো একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে।

হাকিমপুর থানার এএসআই লক্ষীকান্ত বলেন, ‘ঘটনাস্থলে একটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে। পরে সেটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’