ছাত্রলীগ
ছাত্রলীগ নেতা রাজিব শরীফ। নয়া দিগন্ত

ঢাকার দোহার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। 

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। 

শরীফ উপজেলার কাটাখালী এলাকার কালাম শরীফের ছেলে। 

পুলিশ জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব শরীফকে বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে তার নিজ এলাকা কাটাখালী থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

ওসি আবু বকর সিদ্দিক জানান, শরীফের বিরুদ্ধে লাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।