
তেহরানে মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর বৈঠক নিয়ে ওয়াশিংটন থেকে সরাসরি কোনো মন্তব্য আসেনি।
তবে আল জাজিরা জানায়, মার্কিন কর্মকর্তাদের দাবি—পরিস্থিতি পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব কলকাঠি এখনো তারই হাতে।
এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জোর দিয়ে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার জন্য যা সবচেয়ে ভালো, ঠিক সেটাই করবেন। তেহরানের ওপর চেপে বসা অর্থনৈতিক ও সামরিক চাপ যে কাজ করছে, সে বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত।
ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞা এবং নৌঅবরোধের বিষয়টি তুলে ধরে তারা বলছেন, এসব পদক্ষেপ তেহরানের অর্থনীতিকে একেবারে ধসিয়ে দিয়েছে।
পাশাপাশি 'অপারেশন এপিক ফিউরি'-র কথাও সামনে আনছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, আমেরিকার সেই সামরিক আঘাতেই গুঁড়িয়ে গেছে ইরানের প্রতিরক্ষা শক্তি। দেশটির সেনাবাহিনী বলতে আর কিছুই অবশিষ্ট নেই, তাদের নৌবাহিনী তলিয়ে গেছে সাগরের তলায়, আর বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের এই অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ডোনাল্ড ট্রাম্পই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরান যুদ্ধ কীভাবে ও কখন শেষ হবে—আর সেই ইতি টানার সময়ও খুব কাছাকাছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








