
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে মঙ্গলবার (২০ অক্টোবর) ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সিভিল ডিফেন্স উদ্ধারকারী বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল এবং আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের তথ্য অনুযায়ী, গাজার মধ্যাঞ্চলের আল-জাওয়ায়েদা শহর ও ওয়াদি গাজা এলাকায় ইসরাইলি হামলায় দু’জন নিহত হন।
উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকায় চালানো আরেকটি হামলায় নিহত একজনকে হাসপাতালে আনা হয়েছে।
গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে চালানো ইসরাইলি হামলায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।
এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








