গাজার শিশুরা
গাজার শিশুরা । সংগৃহীত ছবি

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু নিহত এবং আরো শত শত শিশু আহত হয়েছে। জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস এ তথ্য জানিয়েছেন।

Advertisement

জেনেভায় জাতিসঙ্ঘের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকায় ‘চলমান অবরোধ’ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে।

পাইরেস আরো বলেন, ‘গত দুই সপ্তাহের হামলায় পাঁচ ছেলে ও দুই মেয়ে শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া কমপক্ষে ৩৩টি শিশু গুরুতর আহত হয়েছে।’

তিনি জানান, গাজায় প্রায় আট লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে, যাদের বেশিভাগই তাঁবু অথবা অনিরাপদ ভবনে আশ্রয় নিয়েছে। 

মুখপাত্র জানান, আসন্ন শীতের মাসগুলোতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের বসবাসের অযোগ্য ও অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হবে।

সূত্র : আল জাজিরা