হাউজি-ইয়েমেন-সৌদি আরব-তাইজ-
হাউছি যোদ্ধরা ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিম তাইজ প্রদেশে হাউছিদের অবস্থান, ব্যারাক ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। বুধবার ইয়েমেনি সামরিক বাহিনীর মিডিয়া সেন্টার এ তথ্য জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বুধবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, সামরিক বাহিনীর মিডিয়া সেন্টারের বিবৃতিতে বলা হয়, তাইজের পশ্চিমে আল-কাদা ফ্রন্টে এসব হামলা চালানো হয়েছে। ইয়েমেনের চতুর্থ সামরিক অঞ্চলের বাহিনী এতে অংশ নেয়।

তবে হামলায় কতজন হতাহত হয়েছেন কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। হাউজিরাও এ প্রতিবেদন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক দিনগুলোতে আল-কাদা ফ্রন্টে বারবার সংঘর্ষ হয়েছে। তাইজের সাথে পশ্চিম ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখার সংযোগকারী সড়কটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সরকারি বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে।

আল-কাদা ফ্রন্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এই এলাকা তাইজকে লোহিত সাগরের বন্দরনগরী মোখার সাথে যুক্ত করেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাউজিদের মধ্যে সাম্প্রতিক বৃহত্তর উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই লড়াইয়ের ঘটনা ঘটল। জুলাইয়ের শুরু থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত আবারো বেড়েছে। এর আগে ২০২২ সালের এপ্রিলে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল।