লোড হচ্ছে...
খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বর্ণাঢ্য যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এ সেমিনার আয়োজন করে।
১৭ ঘণ্টা ১৩ মিনিট আগে

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। রোববার পৃথক প্রজ্ঞাপন বা আদেশ থেকে এসব বদলি-পদোন্নতির তথ্য জানা যায়। এতে...
১৮ ঘণ্টা ৪৪ মিনিট আগে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ দিন আগে

‘নিরাপত্তা বাহিনীর মনোবল ও সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সংকল্পে এ হামলার কোনো প্রভাব পড়বে না। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান একই গতিতে চলবে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।’
১ দিন আগে

হানিট্র্যাপে পড়ে পাকিস্তানি গোয়েন্দা অ্যাজেন্টের কাছে ভারতের গোপন যুদ্ধ পরিকল্পনা, ড্রোনের তথ্য ও সহকর্মীদের ডিভাইসে স্পাইওয়্যার ছড়ানোর অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
২ দিন আগে

ভেটেরান্স ডে উপলক্ষে প্রদত্ত এই বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল (অব:) আবদুল্লাহিল আমান আযমী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ছেড়ে জাতীয় সংকটে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার এবং কর্মরত সশস্ত্র বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সকল নাগরিককে বিভেদ ভুলে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার অনুরোধ জানানো হয়েছে।
২ দিন আগে

অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
৩ দিন আগে

অবসরপ্রাপ্তির তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো: শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
৩ দিন আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত লং রেঞ্জ পেট্রোলের (এলআরপি) সময়, এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
৫ দিন আগে

সোমবার (৯ নভেম্বর) এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
৬ দিন আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে উপজেলায় কুশীনগর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। পরিদর্শনকালে তিনি লক্ষ্মীছড়ি সেনা জোনের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
৬ দিন আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৭ দিন আগে

শামা ওবায়েদ বলেন, ‘অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে।’
৮ দিন আগে

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ ৯,৫৮৯ জন অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
৮ দিন আগে

ইরানের অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী সরবরাহের সক্ষমতা সীমিত করতে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
৮ দিন আগে

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরো শক্তিশালী ও অধিক উদ্দীপিত বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র।
৯ দিন আগে

অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।
৯ দিন আগে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে তার মৃত্যু হয়।
১০ দিন আগে

শোকবার্তায় নিহত সৈনিক মো: তিতাস শেখের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১০ দিন আগে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রামু ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
১০ দিন আগে


