মিয়া গোলাম পরওয়ার
সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ভিডিও থেকে নেয়া ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাইয়ে জনআকাঙ্ক্ষার বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছিলেন, তাদের সে স্বপ্ন ক্ষমতাসীনদের ভূমিকার কারণে হতাশায় রূপান্তরিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলটির একটি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

আরো পড়ুন : ৯ বছরের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, কিভাবে?

এ সময় তিনি মন্তব্য করেন, সরকারের মধ্যে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে, তাদের যদি সরকার খুঁজে বের না করে, তাহলে তারা ভালোভাবে দেশ চালাতে পারবে না। 

তবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদকে প্রতিহত করবে বলেও জানান তিনি। 

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদকে প্রতিহত করা মানে, গাড়ি পোড়ানো কিংবা মানুষ খুন করা নয়; বরং নিয়মতান্ত্রিক, অহিংস আন্দোলনে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি।