
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমির হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
শনিবার (১৩ নভেম্বর) সকালে শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এই শপথ নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম। নির্বাচন পরিচালক কাজী নজরুল ইসলাম খাদেমের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দীন।
আবু তাহের মুহাম্মদ মাছুম তার বক্তব্যে বলেন, ‘দায়িত্বগুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তায়ালা মানুষকে দায়িত্বশীল রুপে সৃষ্টি করেছেন। তাদের কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এর ব্যত্যয় হলে অমুসলিমদের হাতে ক্ষমতা দেবেন। সারা দুনিয়ায় মুসলিম রাষ্ট্রে দায়িত্ব পালন করতে পারিনাই বিধায় অমুসলিমদের হাতে নেতৃত্ব চলে গেছে।’
মুসলিম জাতি নেতৃত্ব শূন্য উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য জাতির নেতা আছে, আমাদের নাই। ইসলামী খেলাফত তথা কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য উখওানুল মুসলিমিন, উপমহাদেশে জামায়াতে ইসলামী কাজ করছে। ফ্যাসিবাদী আমলে অনলাইনে শপথ দেয়া হত। ফ্যাসিবাদের পতনের উম্মুক্ত পরিবেশে শপথের আয়োজন করা হয়েছে।’
আবু তাহের মাছুম বলেন, ‘জনগণের জীবনযাত্রা কঠিন থেজে কঠিনতর হচ্ছে। তেল, গ্যাস, সারের দাম আকাশচুম্বী। সরকার দেশকে পরিচালনা করতে পারছে না। ৯০ ভাগ মুসলমানদের দেশে জাতিস্বত্তার উপর আঘাত হানেছে। মুসলমান রাষ্টপ্রতি দূর্গা নিয়ে বক্তব্য, মন্ত্রী-এমপিদের ধারাবাহিক বক্তব্য এসবের প্রতিফলন। সরকার জামায়াতকে গুরুত্ব দিচ্ছেনা। জুলাই সনদ অবজ্ঞা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেজন্য ১১ দল রাজপথে নেমেছে। সামনে আরো কর্মসূচি আসছে।’
জামায়াতে ইসলামীকে পর্যায়ক্রমে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত এ পর্যায়ে এসেছে। সৎ, খোদাভিরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জামায়াতের বিকল্প নেই। ইতোমধ্যে প্রধান বিরোধী দলে প্রতিষ্ঠিত হয়েছে।বিরোধী দল মানেই আগামীদিনে জামায়াত সরকারি দল হবে।’
সকল ক্ষেত্রে আদর্শিক চাপ রাখতে সকলকে আপ্রাণ চেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘দল বড় হচ্ছে, অনুগত্যের মধ্যে ঢিলেমি দেখতে পাচ্ছি। দুনিয়াবি সার্থের দিকে ঝুঁকছি। গ্রুপিং, নেতৃত্বের লোভ সর্বোপরি শৃঙ্খলা, আনুগত্যের ব্যাপারে কোনো ছাড় দেবে না। জামায়াতের এমপিদের টার্গেট করে চরিত্রহননে কাজ করছে। সকল ষড়যন্ত্র মেকাবেলা করে জনগনকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগনের মন জয় করে ৫ তারিখের চেয়েও বড় বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।’
দলীয় সূত্র জানায়, গত ২১ ও ২২ অক্টোবর ফেনী জেলা আমীর পদে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে জেলা আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ৩ নভেম্বর রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে মুফতি আবদুল হান্নানকে আমির হিসেবে নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান
এর আগে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর আমির নির্বাচিত হন মুফতি আবদুল হান্নান। এর আগে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি ও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত শহর আমিরের দায়িত্বে পালন করেন।আবদুল হান্নান ফেনীর আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার প্রধান মুফতি। জীবনের শুরু থেকে তিনি ফেনী ও আশপাশের এলাকায় ইসলামিক সুবক্তা হিসেবেও পরিচিত। পতিত আওয়ামী লীগের আমলে আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব দেয়ায় তিন ডজন মামলার আসামি হয়ে চারবার কারাভোগ করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








