
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার শাহাদাত ও দাফনের সেই দুর্বিসহ অভিজ্ঞতা শেয়ার করেছেন তার মেয়ে আমাতুল্লাহ শারমিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি আবেগঘন পোস্ট করেন তিনি। পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো—
‘২০১৩ সাল, ১২ ডিসেম্বর। ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে পুরোপুরি রায় প্রকাশিত হওয়ার আগেই একজন মানুষকে হত্যা করা হলো। জেলখানার চারপাশে সেদিন শুধু পুলিশ আর্মি ছিল না, স্পেশাল স্কোয়াডও ছিল। লাশ তার পরিবারকে হস্তান্তর করা তো দূরের কথা, তার পরিবারের ওপর সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা চাপাতি, কুড়াল দিয়ে আহত করেছিল!! শুধু এটাই নয়; তাদেরকে এই রক্তাক্ত অবস্থায় গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার সমস্ত রাস্তা সেদিন বন্ধ করে দেয়া হয়েছিল, মানুষ যেন নদী পার হতে না পরে সেজন্য ফেরি বন্ধ করে দিয়েছিল। রাতের অন্ধকারে বাড়িতে যারা আগেই উপস্থিত হতে পেরেছিল তাদের কয়েকজনকে নিয়েই ৩০ মিনিটের ভেতরে জানাজা শেষ করে দাফন করা হয়। পুরো এলাকা পুলিশ, র্যাব ঘিরে রাখে। সবার হাতে ভারী অস্ত্র। অসম্ভব ভয়ের পরিবেশ তৈরি করেছিল তারা, যেন মানুষ আসতে না পারে।
কিন্তু যখন দাফন করছিল তখনই পুলিশের ঘেরাও করা বাউন্ডারির বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে ছিল। প্রচণ্ড শীত, রাত তখন ৩টা, এরপর ৬টা থেকে ১০টা।
গাড়ি চলাচল বন্ধ ছিল দেখে মানুষ পায়ে হেঁটে এসেছে সেই রাজশাহী, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, খুলনা থেকে। এমনকি মহিলারা খালি পায়ে কাদা পাড়িয়ে এসেছে। এখনো মানুষ আব্বুর কবরে এসে দোয়া করে, কান্না করে, যেন খুব আপন কেউ। তিনি শহীদ আব্দুল কাদের মোল্লা রহ:, যাকে মানুষ সম্মান করে, ভালোবাসে তার জন্য সব বাধা উপেক্ষা করে মানুষ যায়।
তাসনীম জারা আর বামদের জন্য জামায়াত শিবির ছাড়া আর সবাই মানুষ। আমি জানি না—এই মানসিকতা নিয়ে তারা কিভাবে নিজেদের মানবিক দাবি করেন। আপনি যে বিশ্বাসই ধারন করুন আগে মানুষ হোন তারপর অন্য কিছু।
আব্বুর সেদিনের জানাজার ভিডিও দিলাম। দেখুন আপনারা যাদের রাজাকার বলেন পুলিশের অস্ত্রের মুখেও তার জন্য মানুষের ভালোবাসা কেমন। আর শুধু এই জানাজা না; তার জন্য সেদিন সারা পৃথিবীতে প্রায় ১০ লাখ মানুষ গায়েবানা জানাজা পড়েছেন।
হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন; আপনি যাকে চান সম্মান দান করেন এবং যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান।’
আরো পড়ুন—বাবার দাফনের দুঃসহ স্মৃতি স্মরণ করে আলী আহসান মুজাহিদের ছেলের আবেগঘন বার্তা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








