
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী কর্তৃক ‘অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। সাংবাদিকদের সামনে তার সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য দিয়ে পিপি তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্ব থেকে তিনি এমন কথা বলতে পারেন না।
ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








