
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি মাদরাসায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮৮ জন অসুস্থ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) দেয়া হয়েছে। বর্তমানে বাকি ৩৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা: সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন—মুসলিম শাসনের সুখময় স্মৃতিচারণ, এখনো খেলাফতের স্বপ্ন দেখেন ইহুদি রাব্বি সোফার
সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর এ পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থীকে জরুরি চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। চিকিৎসাধীনদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে ইতোমধ্যেই নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।
আরো পড়ুন—সরকারের দুর্বলতায় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ
তবে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৩৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রতিটি শিক্ষার্থীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সাথে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকরা দগ্ধ সকল শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








