ডেঙ্গু, মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। একইসময়ে, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন আরো এক হাজার ৮৮৬ জন।

Advertisement

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন—তাদের মধ্যে ঢাকায় দুইজন, চট্টগ্রামে দুইজন, খুলনা এবং রংপুরে একজন করে মারা গেছেন।

আরো পড়ুন—বাবার দাফনের সেই দুর্বিসহ অভিজ্ঞতা জানালেন আব্দুল কাদের মোল্লার মেয়ে

এ ছাড়া এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৫ জন মারা গেছে।