হাম, শিশু, মৃত্যু
হাম। এআই নির্মিত

সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৬ জন।

Advertisement

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ২২ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন। একই সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯০ হাজার ৩৬ জন।

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।