বারডেম
বারডেমে ডা: মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত । নয়া দিগন্ত

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা: মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বারডেম জেনারেল হাসপাতালে ‘ডাঃ মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের তৃতীয় তলার অডিটোরিয়ামে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা: এফ. এম. সিদ্দীকী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বোর্ড অব অ্যাডভাইজারসের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাজেরা মাহতাব এবং বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: নাছির উদ্দীন আহমেদ (অব.)।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার অধ্যাপক ড. এম. এইচ. খানকে (মোশাররফ হোসেন খান) মরণোত্তরস্বর্ণপদক প্রদান করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সভাপতিত্ব করেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডা: মো: মোর্শেদ উদ্দীন আকন্দ এবং সাধারণ সম্পাদক ডা: মো: আনোয়ারুল ইসলাম।