
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১০ শিশু।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ২১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই সংখ্যা এক লাখ ৮৯ হাজার ২৫৫ জন।
২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন এবং এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩০৮ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৭০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৯৯৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।








