ডোনাল্ড ট্রাম্প, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও ডেনমার্কের প্রধানমন্ত্রী
ডোনাল্ড ট্রাম্প, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও ডেনমার্কের প্রধানমন্ত্রী। সংগৃহীত ছবি

দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনার অবসান ঘটাতে ডেনমার্কের আইনপ্রণেতারা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করা নিরাপত্তা চুক্তিটি অনুমোদন করেছেন।

গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প, ডেনমার্কের প্রধানমন্ত্রী এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এই চুক্তিটি চূড়ান্ত করেছিলেন। এর ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এর আওতায় সেখানে দু’টি নতুন ঘাঁটি স্থাপন এবং একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করা হবে।

এর আগে জানুয়ারি মাসে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়, যখন মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করতে থাকেন যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন।

ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ হলো কয়েক বিলিয়ন ডলারের একটি উদ্যোগ। এর লক্ষ্য হলো বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।

ট্রাম্পের হুমকি গ্রিনল্যান্ডের বাসিন্দা ও অন্যান্য ইউরোপীয়দের ক্ষুব্ধ করেছে এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে একটি ফাটল তৈরি করেছে। ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটোর সদস্য। 

এদিকে গ্রিনল্যান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের ভূখণ্ড বিক্রির কোনো সুযোগ নেই। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নও চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল