মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা
নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। সংগৃহীত

নিজের ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চার দিন পর অবশেষে ফিরে পেয়েছেন সেটি। এরপরই ওই ভেরিফায়েড আইডিতে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দেয়া ওই পোস্টে ফারুকী লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে গত চার দিন আমার শ‍্যুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন—সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’

সম্প্রতি ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার জীবন নিয়ে যে নানারকম নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে, সেগুলোকেও তিনি ওই পোস্টে গুজব আখ্যা দিয়েছেন। 

আরো পড়ুন—শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওটি ধারণকারীর বিষয়ে নতুন তথ্য দিলেন সায়ের

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা—অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম—এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’