
রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়।
মো: শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এর আগে, বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









