
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশের রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪৫, ওয়ারী বিভাগ ৭৭, মতিঝিল বিভাগ ৭৩, তেজগাঁও বিভাগ ১০৯, মিরপুর বিভাগ ১২৫, গুলশান বিভাগ ৪২ এবং উত্তরা বিভাগ ৩৪ জনকে গ্রেফতার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশী মদ, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








