
জোহানেসবার্গ টেস্টে এমনিতেই বোলার কম নিয়ে খেলছে বাংলাদেশ। এর মাঝেই ঘটল অঘটন। তৃতীয় দিনে চোটের কারণে অসমাপ্ত ওভার রেখেই মাঠ ছাড়তে হয় হাসান মাহমুদকে। যদিও পরবর্তীতে মাঠে ফিরেছেন, তবে হাতে টেপ পেঁচানো।
মঙ্গলবার বাংলাদেশের ইনিংসের ৬৫তম ওভারে এ ঘটনা ঘটে। ধারাভাষ্যকক্ষে জানানো হয়, হাসানের কনুইয়ে সমস্যা হয়েছে। এদিন ওই জায়গায় ব্যান্ডেজও বাঁধা ছিল। মাঠে এসে ফিজিও ব্যান্ডেজ খুলে স্প্রে প্রয়োগ করেন।
আরো পড়ুন : ৫০তম মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীকে নিয়ে মামুনুল হকের মূল্যায়ন, কী লিখলেন তিনি?
তবে তাতেও স্বস্তি না ফেরায় মাঠ ছাড়তে হয় এই পেসারকে। এমনকি ওভারটিও শেষ করতে পারেননি তিনি। ওভারটি শেষ করেন মেহেদী হাসান মিরাজ। হাসানের চোটের মাঝেই ম্যাচে চাপ বাড়ছে বাংলাদেশের।
৭৩ ওভার শেষে ৪ উইকেটে ৩২৬ রান তুলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ৩০ ও অধিনায়ক টেম্বা বাভুমা ৩৪ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে এখনো ৭৪ রানে পিছিয়ে প্রোটিয়ারা।
এর আগে দ্বিতীয় দিনের শেষ দিকে দারুণ বোলিং করে বাংলাদেশকে স্বস্তি দিয়েছিলেন হাসান। সেঞ্চুরিয়ান টনি ডি জর্জির পর মার্কাস অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটস্কিকে ফিরিয়ে নিজের শিকারসংখ্যা তিনে নেন তিনি।
তবে দিনের শুরুতেই চোটের কারণে মাঠ ছাড়ায় এখন তার বোলিংয়ে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও মহাসান মাঠে ফিরে এসেছেন, তবে তার ডান হাতে এখন আরো বেশি টেপ পেঁচানো। দেখার অপেক্ষা, বল হাতে তিনি কখন ফেরেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








